ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসির পরীক্ষা কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি এনসিপিতে যোগ দিলো বিএনপি ও গণঅধিকার পরিষদের দুই শতাধিক নেতাকর্মী সৌদি আরবে পৌঁছালেন ৪৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী স্মার্টফোন ও ইন্টারনেট থেকে দূরে থাকলেই ফিরবে মানসিক প্রশান্তি, বাড়বে মনোযোগ ট্রাম্প ‘বেশি কথা বলেন’: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাঠে বর্ণবাদের শিকার হামজা, প্রতিবাদ করায় দেখলেন হলুদ কার্ড! জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত: জামায়াতের প্রতিবাদ আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে: দীপা খন্দকার বাব এল-মানদেব পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি হুথি বিদ্রোহীদের কেজি হিসেবে পশু কিনে কোরবানি; শরীয়তের বিধান কি?

গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য
  • আপলোড সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
  • আপডেট সময় : ১৯ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫২ সময়
গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ উল্লেখ করে তিনি বলেন, ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। তিনি আরও বলেন, অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। “সবার আগে বাংলাদেশ”—এই নীতিকে ধারণ করে সবাইকে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।


নিজের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, রাজনীতিতে আসার আগে তিনি যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন। পরে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি দেশে ফিরে জনসেবায় যুক্ত হন এবং সংসদ সদস্য নির্বাচিত হন। এ বছর ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ সম্মাননায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। কৃষিতে অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), সাহিত্যে রাহিতুল ইসলাম, শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরীসহ আরও অনেকে এ তালিকায় রয়েছেন।


উদ্যোক্তা, সাংবাদিকতা, ক্রীড়া ও সমাজসেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরও অনেককে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি আজীবন সম্মাননা পেয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম। উল্লেখ্য, ১৮৪৯ সাল থেকে আন্তর্জাতিকভাবে ‘হুজ হু’ বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের জীবনী ও সম্মাননা প্রদান করে আসছে। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী