ঢাকা | |
সংবাদ শিরোনাম :
যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানের প্রেসিডেন্ট দুই বছর মানবিক পড়ে পরীক্ষার ২ দিন আগে জানলেন তিনি ‘বাণিজ্য’র ছাত্রী! সংরক্ষিত নারী আসন: মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিয়েছে জামায়াত জোট বিএনপির মনোনয়ন পেলেন সংখ্যালঘু ৪ নারী স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রেই, অথচ ট্রাম্প বললেন পাকিস্তানের পথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, চুক্তি না হলে আবার যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের পরীক্ষার আগের দিনও প্রবেশপত্র পায়নি শিক্ষার্থীরা, প্রতিবাদে রাতেই মহাসড়ক অবরোধ মোহাম্মদপুরসহ রাজধানীর ৬ থানায় একযোগে অভিযান, গ্রেপ্তার ৬০

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে পৌঁনে এক লাখ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হয়েছে। এ বছর
  • আপলোড সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
  • আপডেট সময় : ২১ এপ্রিল ২০২৬, সকাল ৯:৫৬ সময়
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে পৌঁনে এক লাখ

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ মঙ্গলবার সারা দেশে একযোগে শুরু হয়েছে। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় ৭১ হাজার ৬২৬ জন কমেছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর অধীনে এবার সাধারণ, মাদ্রাসা ও কারিগরি মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। গত বছর এ সংখ্যা ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। গত ছয় বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে বলে জানা গেছে।


পরীক্ষা নকলমুক্ত রাখতে এবার নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ ২০ ধরনের অনিয়ম চিহ্নিত করে তিন স্তরের শাস্তির বিধান রাখা হয়েছে। গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা ভঙ্গ, প্রশ্ন ফাঁস, উত্তরপত্র বিনিময় বা প্রক্সি পরীক্ষার মতো ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে ভিজিল্যান্স টিমও কাজ করবে।


আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। সারা দেশে ৩০ হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। আজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে শুরু হওয়া এ পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা শেষে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।


এদিকে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খাতা মূল্যায়ন, প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ ও কেন্দ্র পর্যবেক্ষণে বিশেষ নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। পরীক্ষার সময় বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার

মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার