ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ নেতৃত্বের আনুষ্ঠানিক অভিষেকের ম্যাচে পাকিস্তানের জয়ের নায়ক সাহিবজাদা হাসিনার দুঃশাসন নিয়েও সরব ছিলেন শান্তিতে নোবেলজয়ী নাভি পিল্লাই আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ কিংবা মজুত হস্তান্তর করবে না ইরান ডিজেলের দাম কমার বড় ঘোষণা দ্রুত আসছে: ট্রাম্প

মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরও আসছে ৮টি

দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে এখন পর্যন্ত তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস
  • আপলোড সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
  • আপডেট সময় : ১০ মে ২০২৬, দুপুর ১০:১৪ সময়
মে মাসে ৩ কার্গো এলএনজি আমদানি, আরও আসছে ৮টি

দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের উদ্যোগের অংশ হিসেবে স্পট মার্কেট থেকে এখন পর্যন্ত তিনটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গো আমদানি করা হয়েছে। পাশাপাশি মে মাসে আরও আটটি কার্গো আমদানির প্রক্রিয়া চলছে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান জানিয়েছেন, গ্যাসের চাহিদা পূরণে বিভিন্ন আন্তর্জাতিক বাজার থেকে আরও আটটি এলএনজি কার্গো আনার পরিকল্পনা রয়েছে। এছাড়া জুন মাসে আরও চারটি কার্গো আমদানির জন্য ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।


তিনি আরও জানান, চলতি মে মাসের জন্য মোট ১১টি এলএনজি কার্গো নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে এখন পর্যন্ত তিনটি দেশে পৌঁছেছে। সরকারি এই কর্মকর্তা বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় রাখতে স্পট মার্কেটের পাশাপাশি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায়ও এলএনজি আমদানি অব্যাহত রাখা হয়েছে। ভবিষ্যতে চাহিদা অনুযায়ী আরও আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্যাস সরবরাহে কোনো ধরনের ঘাটতি না হয়, সেজন্য সরকার বিকল্প উৎস থেকেও এলএনজি আনার প্রস্তুতি নিচ্ছে। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে মোট নয়টি এলএনজি কার্গো দেশে এসেছে। এর মধ্যে আটটি স্পট মার্কেট থেকে এবং একটি দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার অ্যানার্জি ট্রেডিংয়ের মাধ্যমে আমদানি করা হয়।


সূত্র আরও জানায়, এসব এলএনজি কার্গো অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এবং আফ্রিকার অ্যাঙ্গোলা থেকে দেশে আনা হয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!