ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর দেশে ফিরলে শেখ হাসিনা গ্রেপ্তার হবেন, ন্যায়বিচার নিশ্চিত করবে সরকার মারা গেছেন ‘স্পাইডার-ম্যান’ খ্যাত অভিনেত্রী মেরি রিভেরা দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২ পরকীয়ার অভিযোগে গ্রামবাসীর হাতে আটক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া পুলিশের কোন সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তায় দুর্বলতা, উদ্বেগে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার যুগের বাইরে গিয়ে ভারতের টেস্ট দলে নতুন স্পিন আক্রমণ গড়ে তোলার উদ্যোগের বড়
  • আপলোড সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
  • আপডেট সময় : ৯ জুন ২০২৬, দুপুর ১০:৩ সময়
অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার যুগের বাইরে গিয়ে ভারতের টেস্ট দলে নতুন স্পিন আক্রমণ গড়ে তোলার উদ্যোগের বড় সুফল মিলল আফগানিস্তানের বিপক্ষে। অভিষেক ম্যাচেই বল হাতে আলো ছড়ালেন তরুণ বাঁহাতি স্পিনার মানব সুথার, গড়লেন দীর্ঘ ৪৭ বছর পুরোনো এক রেকর্ড। নিউ চণ্ডীগড় টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট নেন সুথার। ম্যাচের দ্বিতীয় দিনে তিনটি এবং পরের দিন সকালে আরও তিনটি উইকেট তুলে নেন তিনি। তার এই অসাধারণ পারফরম্যান্সে ভারতের বাঁহাতি বোলারদের মধ্যে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ডটি নিজের করে নেন এই তরুণ স্পিনার।


এর আগে এই রেকর্ডটি ছিল কিংবদন্তি দিলিপ দোশির দখলে। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। দীর্ঘ ৪৭ বছর পর সেই কীর্তিকে পেছনে ফেলেন সুথার। ভারতের টেস্ট ইতিহাসে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড এখনো ধরে রেখেছেন নরেন্দ্র হিরওয়ানি। ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৬ উইকেট নিয়ে তিনি গড়েছিলেন বিশ্বরেকর্ড, যা আজও অক্ষুণ্ণ।


বল হাতে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাট হাতেও ২৮ রানের কার্যকর ইনিংস খেলেন মানব সুথার। অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে অভিষেক ম্যাচেই তিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এর মাধ্যমে ভারতের হয়ে টেস্ট অভিষেকে ম্যান অব দ্য ম্যাচ পাওয়া নবম ক্রিকেটার এবং মাত্র তৃতীয় বোলার হিসেবে এলিট ক্লাবে জায়গা করে নেন সুথার। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রুদ্রপ্রতাপ সিং (আরপি সিং)।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা

স্বেচ্ছায় ৭ বার রক্তদান করেছেন জাইমা রহমান: ডা. জুবাইদা