ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সামাজিক মাধ্যম বন্ধ করলেন রেফারি ‘শাপলা চত্বর’ মামলার তদন্ত শেষ, শিগগিরই প্রতিবেদন এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনার ফুটবল সংস্থা জলাবদ্ধতায় চট্টগ্রামে বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখার নির্দেশ রংপুরে চাঁদা না পেয়ে নির্মাণকাজ বন্ধ করার অভিযোগ ‘জামায়াত নেতার’ বিরুদ্ধে হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের মৌলভীবাজারে ধলাই নদীতে ভাঙ্গন, প্লাবিত কয়েক গ্রাম সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের ইরানের বন্দর আব্বাস ও সিরিকে বিস্ফোরণ, ফের হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র জাবেরের পর ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়ার ঘোষণা জুমারও

সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও
  • আপলোড সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
  • আপডেট সময় : ৯ জুলাই ২০২৬, দুপুর ১০:১০ সময়
সরকারি হিসাব সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জামায়াতের ডা. তাহের

ত্রয়োদশ জাতীয় সংসদের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদের বৈঠকে সংসদ নেতার পক্ষে চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরে সংসদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবটি গৃহীত হয়।


নবগঠিত কমিটিতে সভাপতিসহ মোট ১৬ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধান বিরোধী দল থেকে ১২ জন এবং জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন। প্রধান বিরোধী দলের মনোনীত সদস্যরা হলেন—আমানউল্লাহ আমান, এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এ কে এম ফজলুল হক মিলন, মোহাম্মদ হাফিজ ইব্রাহিম, এ এম মাহবুব উদ্দিন খোকন, মোহাম্মদ জালালউদ্দিন, মো. মাহবুবুর রহমান, এস কে আজিজুল বারী হেলাল, মোহাম্মদ মনজুরুল ইসলাম, ফজলে হুদা এবং মোহাম্মদ জাকির হোসেন।


অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, মো. রুহুল আমিন এবং মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। সংসদীয় ব্যবস্থায় সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি হিসেবে বিবেচিত হয়। সরকারি অর্থের ব্যয়, নিরীক্ষা প্রতিবেদন, আর্থিক অনিয়ম এবং রাষ্ট্রের অর্থ ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করাই এই কমিটির প্রধান দায়িত্ব। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানের ব্যয় নিরীক্ষা করে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করে এই কমিটি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা