ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বর্ষাকালে রান্নাঘরের যেসব ভুলে পেটের অসুখ বয়ে আনে ইসির কাছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা, শিগগির তফসিল ঘোষণা খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে আরেক মাইক্রোবাস খাদে গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম তুরস্কে ঐতিহাসিক অভ্যর্থনা পেলেন সালাহ মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির জুলাই অভ্যুত্থানের ইতিহাস বিকৃত করা হয়েছে: আখতার হোসেন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে স্থিতিশীল মুদ্রা বাংলাদেশি টাকা প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালির ট্রাফিকের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান দেশ যেন আর কখনোই পরনির্ভরশীল না হয়: পররাষ্ট্রমন্ত্রী

মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, দুপুর ৩:৬ সময়
মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন: জামায়াত আমির

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর প্রতি আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এবং গণভোটের রায় বাস্তবায়ন না করে জাতির সঙ্গে প্রতারণা করছে। বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এসব কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন কোনো একক রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। তার ভাষ্য অনুযায়ী, এটি ছিল ছাত্র-তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি গণআন্দোলন এবং এর প্রকৃত কৃতিত্ব দেশের সাধারণ মানুষের। তিনি আরও বলেন, শহীদদের কোনো রাজনৈতিক দলের সম্পদ হিসেবে দেখা উচিত নয়। আহত ও পঙ্গু হওয়া আন্দোলনকারীদের যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং শহীদ পরিবারগুলোর সম্মানজনক পুনর্বাসনের দাবি জানান তিনি। পাশাপাশি জুলাইয়ের সহিংসতার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বানও জানান।


গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, জনগণের দেওয়া সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। তার অভিযোগ, নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের বাইরে চলে যাচ্ছে। সমাবেশে ১১ দলীয় জোটের অন্য নেতারাও বক্তব্য দেন। তারা গণভোটের রায় বাস্তবায়ন, রাজনৈতিক ঐক্য এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।


এদিকে রাজধানীর একটি হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে ডা. শফিকুর রহমান সাম্প্রতিক শিক্ষাঙ্গনের সংঘর্ষের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, অতীতের মতোই ক্যাম্পাসে সহিংসতার পুনরাবৃত্তি ঘটছে এবং এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?

প্রোটিনের লড়াইয়ে ডিম আগে না মুরগি?