ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান অস্ত্র-সংকট সম্পর্কে জানতেন না ট্রাম্প, হেগসেথের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়ান প্রেসিডেন্ট নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী ড. জাফর ইকবাল, ঢাবির সাবেক ভিসির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে লংমার্চের ঘোষণা ১১-দলীয় ঐক্যের বিএনপির সভায় আওয়ামী লীগ নেতার ফুলেল শুভেচ্ছা, কয়েক লাখ টাকার লেনদেনের অভিযোগ প্রথম দিনেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ভিড়, শেষ ৯০০ টিকিট আবারও বিক্ষোভে উত্তাল ভারতের ঝাড়খণ্ড, চলছে ৯ দিন ধরে রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী

দেশের গ্যাস সংকট কাটিয়ে স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান
  • আপলোড সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৬ সময়
  • আপডেট সময় : ৬ আগস্ট ২০২৬, বিকাল ৬:১৬ সময়
পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি ডিজেল চেয়েছি: জ্বালানিমন্ত্রী

দেশের গ্যাস সংকট কাটিয়ে স্বাভাবিক সরবরাহ ফিরিয়ে আনতে আশার কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল থেকে বৃহস্পতিবার বিকেলের মধ্যেই আবার গ্যাস সরবরাহ শুরু হবে। এর ফলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সারাদেশে গ্যাস পরিস্থিতি আগের অবস্থায় ফিরে আসবে।


বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, টার্মিনালটি বন্ধ হওয়ার আগে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছিল, পুনরায় সেই মাত্রায় সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলেও তিনি আশ্বাস দেন।তিনি বলেন, গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত হয়েছে, যার প্রভাব হিসেবে অনেক এলাকায় লোডশেডিং বেড়েছে। তবে গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোও আবার চালু করা হবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি ঘটবে।


বিদ্যুৎ বিল নিয়ে বিভিন্ন গ্রাহকের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অনেকেই প্রকৃত বিলের কপি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন না। তিনি জানান, সম্প্রতি বিদ্যুতের মূল্য সমন্বয় করা হয়েছে। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন ও ব্যবহার বৃদ্ধির কারণেও অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল বেড়েছে। মন্ত্রী আরও বলেন, সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট ছিল অনাকাঙ্ক্ষিত এবং মানুষের নিয়ন্ত্রণের বাইরের একটি পরিস্থিতি। সরকার দ্রুত সমস্যা সমাধানে কাজ করছে। এদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও বেশি পরিমাণ ডিজেল আমদানির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ, যাতে জ্বালানি সরবরাহ আরও শক্তিশালী করা যায়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ

চার প্রকার ধর্মীয় জ্ঞান শিক্ষা করা সবার জন্য ফরজ