ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করতে হবে : পলক

শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে, সেই
  • আপলোড সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময়
  • আপডেট সময় : ১০ ফেব্রুয়ারি ২০২৪, দুপুর ৩:৩৩ সময়
প্রতিবন্ধীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে কাজ করতে হবে : পলক ছবি : সংগৃহীত
শারীরিক বা মানসিক প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের চাকরির মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রতিবন্ধীরা অন্যদের চেয়ে বেশি পরিশ্রমী। সুস্থ এবং স্বাভাবিক তরুণ-তরুণীদের চেয়ে তারা বেশি মনোযোগ দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে কর্মক্ষেত্রে সেবা দিয়ে থাকে। প্রতিবন্ধীরা আমাদের ভাই-বোন। শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, আমাদের দেশের কোনো প্রতিবন্ধী ছেলে-মেয়ে ঘরে বসে থাকবে না। তারা পরিবার বা দেশের বোঝা হবে না। তাদের একটু সহযোগিতা এবং সুযোগ দিলে তারা দেশের সম্পদ হয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার নেতৃত্ব দেবে।

প্রতিবন্ধীদের জন্য উদ্যোক্তা মেলার আয়োজন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রতিবন্ধীদের জন্য শুধু চাকরির মেলা নয়, তারা উদ্যোক্তা হয়ে আরো হাজার হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থান সৃষ্টি করবে। একজন প্রতিবন্ধী তরুণ বা তরুণী চাকরি যদি করে তাহলে তার একটা পরিবারের চাওয়া পূরণ করতে পারলো, কিন্তু যদি একজন উদ্যোক্তা হয় তাহলে সে ২০ জন তরুণ-তরুণীর আরো নতুন চাকরির ব্যবস্থা করতে পারবে।

এছাড়া, ঘরে বসেই যেন প্রতিবন্ধীরা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ নিতে পারেন সেজন্য এম্পোরিয়াডটগভডটবিডি পোর্টাল ব্যবহারের আহ্বান জানান তিনি। একইসঙ্গে এনজিওগুলোতেও যেন প্রতিবন্ধীদের চাকরি দেওয়া হয় সেজন্য এনজিও ব্যুরোর মহাপরিচালককে অনুরোধ জানান।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!