ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ১০ হাজার মোটরসাইকেল পারাপার

ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলের পাশাপাশি মোটরসাইকেল চলাচল সংখ্যাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।
  • আপলোড সময় : ১০ এপ্রিল ২০২৪, দুপুর ২:৪৯ সময়
  • আপডেট সময় : ১০ এপ্রিল ২০২৪, দুপুর ২:৪৯ সময়
বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ১০ হাজার মোটরসাইকেল পারাপার collected
ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচলের পাশাপাশি মোটরসাইকেল চলাচল সংখ্যাও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত উত্তরবঙ্গের ঘরমুখো মানুষের একমাত্র যাতায়াতের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে।

বুধবার সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৩২৪টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এরমধ্যে উত্তরবঙ্গগামী মোটরসাইকেল চলাচলের সংখ্যা বেশি ছিল। এতে টোল আদায় হয়েছে মোট ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা।

মোটরসাইকেল পারাপারে দুর্ভোগ লাঘবে সেতু পূর্ব ও পশ্চিম পাড়ে পৃথক চারটি টোল বুথ বসানো হয়েছে। এতে মোটরসাইকেল আরোহীদের এবার কোনো ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে না।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!

৬০ টাকার ডাব ঢাকায় বিক্রি হয় ২০০ টাকায়!