ঢাকা | |
সংবাদ শিরোনাম :
১২ অক্টোবর থেকে সারাদেশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ‘ভারতে কালো জরুরি অবস্থা জারি করেছে বিজেপি’ মোদির পতন দেখার অপেক্ষায় আছি আরও অনেকের মতো আমিও: আসিফ নজরুল কী নির্মম রসিকতা!: হাসনাত আবদুল্লাহ ‘প্রশ্নফাঁসের জন্য আমাকে ফাঁসিয়ে দেয়া যায় না কোনোভাবে?’, প্রশ্ন আসিফ মাহমুদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, সন্দেহভাজন আটক ৩ ভিসা জটিলতায় পিছিয়ে গেল বাংলাদেশ যুব দলের ফ্লাইট ব্যক্তিস্বত্ব মামলায় অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরার নির্দেশ হাইকোর্টের চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার প্রাথমিক শিক্ষক নিয়োগে যোগ্যতা ও দক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ

নরসিংদীতে বজ্রপাতে ৪ জন নিহত

নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের
  • আপলোড সময় : ১৮ মে ২০২৪, দুপুর ৩:৫৪ সময়
  • আপডেট সময় : ১৮ মে ২০২৪, দুপুর ৩:৫৪ সময়
নরসিংদীতে বজ্রপাতে ৪ জন নিহত ছবি: সংগৃহীত
নরসিংদীতে আলাদা স্থানে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী এবং শহরতলীর হাজীপুর এলাকায় এসব ঘটনা ঘটে বলে নরসিংদী সদর থানার ওসি তানভীর আহমেদ জানান।

নিহতরা হলেন- আলোকবালী গ্রামের কামাল মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৩৫), তার ছেলে ইমন মিয়া (১০), ধান কাটা শ্রমিক রায়পুরার বাঘাইকান্দি এলাকার হাতেম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২০) এবং হাজীপুর এলাকার মোসলেহ উদ্দিন (৫৫)।
সুফিয়া বেগমের স্বামী আহত কামাল মিয়া বলেন, “স্ত্রী, সন্তান ও একজন শ্রমিক নিয়ে সকাল থেকে মাঠে ধান কাটছিলাম। সকাল ১০টার দিকে হঠাৎ প্রচণ্ড ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় শরীরে পলিথিন দিয়ে ঢেকে বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করছিলাম। হঠাৎ বজ্রপাত হলে আমরা আহত হই।”

স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক সুফিয়া বেগম, ইমন মিয়া ও কাইয়ুম মিয়াকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি তানভীর। একই সময় শহরতলীর হাজীপুরে বজ্রপাতে মোসলেহ উদ্দিন নিহত হন;চারজনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন: পাকিস্তান সেনাবাহিনী