ঢাকা | |

মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।
  • আপলোড সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩২ সময়
  • আপডেট সময় : ৭ জুলাই ২০২৬, সকাল ৯:৩২ সময়
মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার

বাংলাদেশের কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক নির্বাচনকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিবেশ নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তিনি জানিয়েছেন, জীবদ্দশায় যেমন শিল্পী সমিতি থেকে নিজেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন, তেমনি মৃত্যুর পরও যেন তাঁর মরদেহ এফডিসি প্রাঙ্গণে না নেওয়া হয়—এ নির্দেশ তিনি পরিবারের সদস্যদের আগেই দিয়ে রেখেছেন। রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোজিনা বলেন, জীবনে আর কখনও শিল্পী সমিতিতে ফিরবেন কি না, তা তিনি জানেন না। তবে চলচ্চিত্রজীবনের সূচনা এফডিসি থেকে হওয়ায় সেই প্রতিষ্ঠানের প্রতি তাঁর আবেগ আজও রয়েছে। যদিও বর্তমান পরিস্থিতির কারণে প্রয়োজন ছাড়া তিনি আর সেখানে যাবেন না। শুধু পরিচালক, প্রযোজক বা সরকারি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে উপস্থিত হওয়ার কথা জানিয়েছেন তিনি।


রোজিনার ভাষ্য, বর্তমান এফডিসিতে শিল্পীদের প্রতি আগের মতো সম্মান, মূল্যবোধ ও শ্রদ্ধাবোধ আর নেই। এ কারণেই তিনি পরিবারের সদস্যদের স্পষ্টভাবে বলে রেখেছেন, মৃত্যুর পর যেন তাঁর মরদেহ কোনো অবস্থাতেই এফডিসিতে নেওয়া না হয়। শিল্পী সমিতির নির্বাচন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই বরেণ্য অভিনেত্রী। তিনি জানান, নির্বাচনে প্রার্থী হওয়ার কোনো আগ্রহ তাঁর ছিল না। তবে সহকর্মীদের অনুরোধে তিনি নির্বাচনে অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত যাদের ওপর তিনি আস্থা রেখেছিলেন, তাদেরই একটি অংশ তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন।


রোজিনার দাবি, পরিকল্পিতভাবে তাঁকে নির্বাচনে পরাজিত করা হয়েছে। এমনকি তাঁর নিজের প্যানেলের অনেক সদস্যও তাঁকে ভোট দেননি। আগে থেকেই কাদের জয়ী করা হবে, সেই পরিকল্পনা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। ব্যক্তিস্বার্থে তাঁকে ব্যবহার করে পরে অবমূল্যায়ন করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন এই গুণী অভিনেত্রী।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা

বিশ্বকাপে চমক দেখিয়ে ব্রাজিলে খেলার অফার পেলেন ভোজিনহা