ঢাকা | |
সংবাদ শিরোনাম :
প্রাইভেট জেট ব্যবহার করে খেলা দেখতে গিয়ে পৃথিবীর বিশাল ক্ষতি করেছেন ফিফা প্রেসিডেন্ট ‘আর্জেন্টিনা অনেক ফাউল করেও সহজে পার পেয়ে গেছে’ সময় টিভির চেয়ারম্যানদের বিরুদ্ধে মামলা স্থগিত করল হাইকোর্ট মার্শাল আর্টের আড়ালে সদস্য সংগ্রহ ও উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করতেন তারা মেসি আমার বন্ধু, সে দলের সমস্যাগুলোর সমাধান করতে পারে- বিশ্বকাপ ফাইনালের আগে রোনালদিনহো নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: বিএনপি বিশ্বকাপ সম্প্রচারে ২০২২ সালে ১৪০ কোটির দুর্নীতি, এবারে খরচ প্রায় শূন্য: তথ্যমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার রেকর্ড পাস আর নিখুঁত নিশানায় স্পেনের মাঝমাঠের ‘অদৃশ্য নিয়ন্ত্রক’ রদ্রি ব্রাউজারে ফিরেছে ফেসবুক

বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন
  • আপলোড সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময়
  • আপডেট সময় : ৮ জুলাই ২০২৬, দুপুর ১০:২১ সময়
বিশ্বকাপের শেষ চার ম্যাচে থাকছে বিশেষ বল

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের জন্য বিশেষভাবে তৈরি নতুন অফিসিয়াল ম্যাচ বল উন্মোচন করা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে আলাদা নকশার বল ব্যবহার করা হবে, যা টুর্নামেন্টের ইতিহাসে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডিডাস উন্মোচিত নতুন বলটির নাম দিয়েছে ‘ট্রায়োন্ডা ফাইনাল’। সোনালি, সাদা ও কালো রঙের সমন্বয়ে তৈরি এই বলের নকশা বিশ্বকাপ ট্রফি থেকে অনুপ্রাণিত। আগে উন্মোচিত মূল বলের প্রযুক্তিগত বৈশিষ্ট্য অপরিবর্তিত রাখা হলেও শেষ চার ম্যাচের মর্যাদা তুলে ধরতে এতে নতুন ডিজাইন যুক্ত করা হয়েছে।


বলটির নকশায় ২০২৬ বিশ্বকাপের ১৬টি আয়োজক শহরের প্রতীকী উপস্থাপন করা হয়েছে। বিশেষভাবে স্থান পেয়েছে সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের ভেন্যুগুলো। পাশাপাশি অন্যান্য আয়োজক শহরগুলোকেও বিভিন্ন গ্রাফিক উপাদানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, নতুন এই বল শুধু একটি ম্যাচ বল নয়, বরং বিশ্বকাপের আয়োজক তিন দেশ এবং ১৬টি শহরের ঐক্য, আবেগ ও ফুটবল ঐতিহ্যের প্রতীক। তিনি আশা প্রকাশ করেন, টুর্নামেন্টের শেষ চার ম্যাচে এই বলের প্রতিটি পাস, গোল, সেভ ও স্মরণীয় মুহূর্ত বিশ্বকাপের ইতিহাসে বিশেষ স্থান করে নেবে।


নতুন বলটিতে অ্যাডিডাসের সর্বাধুনিক ‘কানেক্টেড বল’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে ম্যাচ চলাকালে বলের গতিবিধি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য ম্যাচ কর্মকর্তাদের কাছে পৌঁছাবে, যা দ্রুত ও আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। একই সঙ্গে ম্যাচ বিশ্লেষণেও গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে এই প্রযুক্তি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা