ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বরিশালে বোমা সন্দেহে প্রেসার কুকারসদৃশ বস্তু উদ্ধার, ইজিবাইক চালক আটক ঝড় ও শিলাবৃষ্টিতে আমন ধান, ভুট্টা ও মরিচের ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় জামালপুরের কৃষক নেত্রকোণায় ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে মাদরাসাশিক্ষকের মৃত্যুদণ্ড ব্রিটিশদের চোখে ইসরাইল এখন বিশ্বশান্তির বড় হুমকি জীবাশ্ম জ্বালানি কোম্পানির অতিরিক্ত মুনাফায় কর আরোপের আহ্বান জাতিসংঘ মহাসচিবের ইতালিতে বোমা হামলার হুমকিতে ৩০০ শিক্ষাপ্রতিষ্ঠান খালি, সম্পূরক পরীক্ষার্থীদের জন্য রাবি ও জবিতে ভর্তি পরীক্ষার সময়সূচি বদলাচ্ছে কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট, আতঙ্কে পরিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে উজবেক প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক কেমন হবে আর্জেন্টিনার নতুন অধ্যায়,কোচ হিসেবেই থাকছেন স্কালোনি

ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
  • আপলোড সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
  • আপডেট সময় : ১৫ অক্টোবর ২০২৫, দুপুর ৪:৫৭ সময়
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ সুলতানপুর ব্যাটালিয়ন।

বুধবার (১৫ অক্টোবর) ভোররাত পর্যন্ত সীমান্তে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। তবে এ সময় চোরাকারবারির সঙ্গে যুক্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া, কসবা, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময়, ভারতীয় উন্নতমানের শাড়ি-কাপড়, খাদ্যসামগ্রী, কসমেটিক্সসহ অন্যান্য পণ্য জব্দ করে।

৬০ বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবাসহ আরও কিছু সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের বাজার মূল্য আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময়, জব্দকৃত এসব পণ্য কাস্টমসে জমা দেয়া প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেন তিনি। সেইসাথে, চোরাচালান রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ৪ হাজার ডলার ছাড়াল স্বর্ণের দাম